ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বক্তব্য প্রত্যাহার, অর্থমন্ত্রীর দুঃখ প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৯৬ বার

বিশ্ববিদ্যালয় শিক্ষক ও তাদের আন্দোলন নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

মুহিত বলেন, আমার দেয়া একটি বক্তব্য শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিষ্পত্তি হওয়া প্রয়োজন। মন্ত্রিসভায় বেতন স্কেল অনুমোদন হওয়ার দিন সাংবাদিকরা শিক্ষকদের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে আমি যে বক্তব্য দেই তাতে আমি যা বলতে চেয়েছিলাম তা সঠিকভাবে বলতে পারিনি বা বুঝাতে পারিনি। আমার বক্তব্যে শিক্ষকদের মানহানি হয়েছে। এজন্য আমি দুঃখিত। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।

সোমবার মন্ত্রিসভায় বেতন কাঠামো অনুমোদন হওয়ার দিনে অর্থমন্ত্রী বলেছিলেন, জ্ঞানের অভাবে বেতন স্কেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। তার এ বক্তব্য প্রকাশের পর শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন গতকাল। এ সময়ের মধ্যেই অর্থমন্ত্রী তার দেয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বক্তব্য প্রত্যাহার, অর্থমন্ত্রীর দুঃখ প্রকাশ

আপডেট টাইম : ০৮:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫