হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ২১৭ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধার হাতে এসব কম্বল তুলে দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
এসময় উপস্থিত ছিলেন-তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ভুঁইয়া কাঞ্চন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী মিজানুজ্জামান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেন প্রমুখ।
Reporter Name 






















