হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর-নিকলী সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব মো: আফজাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন। একই দিন বিকালে মো: আফজাল হোসেন সরারচর সৌদামিনী সুরবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকগণের সাথে মতবিনিময় করেন। এ সময় ম্যানেজিং কমিটি ও শিক্ষকগণ সাংসদকে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেন।
Reporter Name 






















