হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ১নং জাংগালিয়া ইউনিয়নের মেম্বার মোঃ কাঞ্চন মিয়ার উদ্দোগে ২০১৭ -১৮ অর্থ বছরের এলজিএসপি -৩ প্রকল্পের আওতায় কাজিহাটি গ্রামের দরিদ্র ব্যাক্তিদের মাঠে আম রুপালি গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে মোট ৬০০ জনকে এই চারা বিতরন করা হয়।
৩নং ওয়ার্ড মেম্বার মোঃ কাঞ্চন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোহাম্মদ আনিসুজ্জামান। এইসময় পাকুন্দিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চারাগুলোকে কিভাবে পরিচর্যা করতে হবে সেই বিষয়ে পরামর্শ দেন।
Reporter Name 






















