ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ক্যাম্পে পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো আজ দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন। তার এ সফর উপলক্ষে কক্সবাজার ও ক্যাম্প এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন জোকো উইদোদো। সফরসূচি অনুযায়ী, দ্বি-পক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি আজ দুপুরে কক্সবাজার যাবেন। এরপর সেখান থেকে যাবেন টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। শুনবেন বাংলাদেশে আশ্রয় নেয়া রাখাইনে নির্যাতিত রোহিঙ্গা নারী-পুরুষের কথা।

এদিকে জোকোর এ সফর উপলক্ষে কক্সবাজার বিমানবন্দরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে কক্সবাজার-টেকনাফ সড়কেও। একই অবস্থা মেরিন ড্রাইভ সড়কেরও।

এরআগে গতকাল ঢাকায় পৌঁছালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেদিনই সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সকাল ১০টায় দ্বিপক্ষীয় বৈঠক করছেন উইদোদো। বৈঠক শেষে  দুপুর ১২টা ১০ মিনিটে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উদ্দেশ্য ঢাকা ছাড়বেন। বিকেল সোয়া ৪টায় কক্সবাজার থেকে ঢাকায় ফেরার কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের ক্যাম্পে পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১২:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮