ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকারের ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে এক অনির্ধারিত বৈঠক করছেন। সংসদ ভবনে স্পিকারের কক্ষে শেখ হাসিনা যাওয়ার পর এ বৈঠক হয়। এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন চলছিল।

রাত ৯টা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের কক্ষে প্রবেশ করেন। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

এর আগে দুপুরে স্পিকারের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা চেয়ে পাঠানো নির্বাচন কমিশনের চিঠি পায় সংসদ সচিবালয়। আজ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্ব নির্বাচন কমিশনের সদস্যদের বৈঠকের আগে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

সূত্র জানায়, রাষ্ট্রপতির মনোনয়ন, ভোটগ্রহণ ইত্যাদি বিষয়ে বৈঠকে আলোচনা হয়। ২৫ জানুয়ারি নির্বাচন কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণের পর সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। গত সোমবার রাতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ১৯ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে ইসির কাছে জানতে পেরেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্পিকারের ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করছেন

আপডেট টাইম : ০৩:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮