ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক চাপ ও উত্তাপ বাড়তে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচনকালীন সরকার ইস্যুতে সংলাপ বা সমঝোতার সম্ভাবনা আপাতত নেই। তবে এর মধ্যে বিশিষ্ট দুই রাজনৈতিক দল নির্বাচনের ছক কষে রাজনীতিতে নেমেছে। বিশ্লেষকদের মতে, ‘এবার বিএনপিসহ সকল দলই নির্বাচনে অংশ নেবে।’ তবে ধারণা করা হচ্ছে নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক চাপ ও উত্তাপ বাড়তে পারে।

চলতি মাসের শেষ সপ্তাহে নির্বাচনী প্রচারণায় নামবে আওয়ামী লীগ। বিএনপিও বসে নেই। নির্বাচনের পাশাপাশি দলটির চিন্তা রয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় নিয়েও।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, বড় দল নির্বাচন কেন্দ্রীক হয়ে গেছে। আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস থেকেই প্রচারণা শুরু করবে। প্রধানমন্ত্রী ভালো করেই জানে বিরোধী দল নির্বাচনে আসবে।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ বলেন, মামলার কারণে বিএনপি ভোটারদের কাছে যেতে পারছে না। সরকার না চাইলেও বিএনপি মামলার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। নির্বাচনের আগে সংসদকে ভেঙে দিতে হবে।

রাজনৈতিক গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের ওপর সাধারণ জনগণের আস্থা দিন দিন কমেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে যে কা-টা ঘটেছে। সেটা নিয়ে নির্বাচন কমিশনকে সবাই দোষারূপ করছে। প্রধান বিষয় হচ্ছে খালেদা জিয়া ও শেখ হাসিনা যদি সংলাপ না করে তাহলে বিশ্লেষকদের সংলাপ করে কোনো লাভ নেই। মনে হয় না আওয়ামী লীগ কোনো ছাড় দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক চাপ ও উত্তাপ বাড়তে পারে

আপডেট টাইম : ০৩:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮