ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মানবসম্পদ উন্নয়নে সমন্বিত উদ্যোগ একান্ত প্রয়োজন : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মানবসম্পদ উন্নয়নে ঈপ্সিত সফলতা অর্জনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগ একান্ত প্রয়োজন। জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি আজ মঙ্গলবার ২২তম ‘জাতীয় প্রশিক্ষণ দিবস’ যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করতে যাচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে আবদুল হামিদ বলেন, একটি রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রয়োজন দক্ষ, অভিজ্ঞ, পেশাদার, সেবামুখী ও পরিপ্রমী কর্মীবাহিনী। তিনি বলেন, দক্ষতা উন্নয়ন, জ্ঞানকে হালনাগাদকরণ, অভিজ্ঞতা অর্জন ও বিনিময় এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনে নিবিড় প্রশিক্ষণ ইতিবাচক অবদান রাখে।

সরকার সকল স্তরের নির্বাহী এবং কর্মীদেরকে নিবিড়, উন্নত ও আধুনিক প্রশিক্ষণদানের মাধ্যমে মানবসম্পদে পরিণত করতে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রশিক্ষণের গুরুত্বকে তুলে ধরতে জাতীয় প্রশিক্ষণ দিবস পালন একটি প্রশংসনীয় উদ্যোগ।

তিনি বলেন, আমার বিশ্বাস, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির বিভিন্ন কর্মসূচি পালন সরকারের প্রয়াসে ইতিবাচক ভূমিকা রাখবে। একইসাথে তিনি আশা করেন, প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি তাদের বর্তমান কর্মপ্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।রাষ্ট্রপতি ‘জাতীয় প্রশিক্ষণ দিবস ২০১৮’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মানবসম্পদ উন্নয়নে সমন্বিত উদ্যোগ একান্ত প্রয়োজন : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০১:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮