ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নরেন্দ্র মোদি একনায়কের মতাে আচারণ করছেন : পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৪১ বার

ভারত-পাক কথার যুদ্ধে কোনাে বিরাম নেই। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একনায়ক বললেন পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ। মঙ্গলবার ইসলামাবাদে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পাকিস্তান বিরোধী ভাবাবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছেন মোদি। আর এখন তিনি ভারত-পাকিস্তান আলোচনার বিষয়বস্তু নিজেই ঠিক করে দিয়ে একনায়কের মতো আচারণ করছেন। পাকিস্তান তা কোনােমতেই মেনে নেবে না তা নয়াদিল্লিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।’
এর আগে ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছিল পাক এনএসএ সরতাজ। পরে তাঁরই কথার সুর ধরে একইভাবে হুমকি দেয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং পাক সেনাবাহিনীর প্রধান। এদিন আজিজ ফের বলেন যুদ্ধ হলে ভারতকে যোগ্য জবাব দেবে পাকিস্তান। গত একমাস ধরে প্রায় প্রতিদিনই কাশ্মীর নিয়ে কিছু না কিছু বলে চলেছে পাকিস্তান। সেই রুটিনের কোনাে বদল আজও হয়নি। কাশ্মীর ছাড়া ভারতের সঙ্গে কোনাে আলোচনা সম্ভব নয় বলে এদিন ফের বলেন সরতাজ।
অন্যদিকে দাউদ ইব্রাহিমের পাকিস্তানে থাকার বিষয়টিও অস্বীকার করেছেন সরতাজ আজিজ। তবে একই সঙ্গে পাক নিরাপত্তা উপদেষ্টার মন্তব্য, দাউদ ইব্রাহিমের উদ্দেশে ভারত যদি পাকিস্তানে কোনাে গোপন অভিযান চালায় তাহলে তা কোনােমতেই সহ্য করা হবে না।

সূত্র: কলকাতা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নরেন্দ্র মোদি একনায়কের মতাে আচারণ করছেন : পাকিস্তান

আপডেট টাইম : ১২:১৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫