ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনে পরিবারের পরিজনের জন্য রান্না করছেন : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ একটি ছবিতে দেখা যাচ্ছে, এক হাতে খুন্তি ধরে হাসিমুখে পোলাও এর হাঁড়িতে নাড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্য ছবিতে, বড় হাঁড়িতে তেল ঢালতে যাচ্ছেন সাদা-কালো শাড়ির ওপর অ্যাপ্রন পরা মমতাময়ী এক নারী। পরম মমতায় পরিবার পরিজনের জন্য রান্না করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্র চালানোর গুরু দায়িত্ব পালন করতে করতে রান্না করার সময় তেমন পান না। কিন্তু মায়ের মন বলে কথা! শত ব্যস্ততার মধ্যেও একটু সময় পেলেই সন্তান আর নাতি-নাতনিদের জন্য নিজের হাতে কিছু রান্না করতে পছন্দ করেন।গত শনিবার সাপ্তাহিক ছুটির দিনে একটু সময় পেয়েই  সরকারি বাসভবন গণভবনের রান্নাঘরে নিজ হাতে রান্না করেন প্রধানমন্ত্রী।

রোববার প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রান্নার করার দু’টি ছবি পোস্ট করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।

এর আগে ২০১৩ সালের জুলাইয়ে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে নিজ হাতে পোলাও রান্না করেছিলেন শেখ হাসিনা। সে সময় মায়ের রান্না করার ছবি ফেসবুকে দিয়েছিলেন সজীব ওয়াজেদ। ছবিগুলো যেন যে রাঁধে, সে চুলও বাঁধে-এ প্রবাদের যথার্থতা আবার মনে করিয়ে দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছুটির দিনে পরিবারের পরিজনের জন্য রান্না করছেন : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮