ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৮ সালে নারী ও পুরুষ উভয় এসআই পদে নতুন নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮
  • ৪০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআই পদে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। পুলিশের জনবল বৃদ্ধিতে নতুন সদস্য নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা ও পরীক্ষার তারিখ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এখানে কিছু তথ্য তুলে ধরা হলো।

আবেদনের যোগ্যতা
এসআই পদে আবেদন করতে আবেদনকারীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। প্রার্থীদের বয়স ০১-০১-২০১৮ তারিখে ১৯ থেকে ২৭ বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে একই তারিখে বয়স ১৯ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রত্যেকের কম্পিউটার অপারেটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে- উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি।

পরীক্ষা দিন-তারিখ 
পুলিশের আটটি বিভাগীয় রেঞ্জে আগামী ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় শারীরিক মাপ ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সত্যায়িত ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা দেবেন। আগামী ১৯ মার্চ ২০১৮ তারিখ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। ২০ মার্চ ২০১৮ তারিখ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সাধারণ জ্ঞান ও পাটিগণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। ২১ মার্চ ২০১৮ তারিখ সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ২৫ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা। লিখিত পরীক্ষার স্থান প্রার্থীদের পরবর্তী সময়ে জানানো হবে।

আবেদনপত্র সংগ্রহ ও জমা
শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজির কাছ থেকে ওই দিনই তিন টাকা নগদ মূল্য প্রদান করে আবেদনপত্রের ফরম ক্রয় করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র, সংশ্লিষ্ট রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশের অনুকূলে যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পরীক্ষার ফি ৩০০ টাকা ১-২২১১-০০০০-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের মূল কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে ১৯ ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে জমা দিতে হবে।

সাব-ইন্সপেক্টর নিয়োগের এই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানায়
http://www.police.gov.bd/en/recruitment_information

সূত্র : পুলিশ.গভ.বিডি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২০১৮ সালে নারী ও পুরুষ উভয় এসআই পদে নতুন নিয়োগ

আপডেট টাইম : ১২:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮