ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মা হচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮
  • ৪৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মা হতে যাচ্ছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আজ এ তথ্য জানিয়ে আরডার্ন বলেছেন, জুনে সন্তানের প্রসবের পর তিনি ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছেন।

এক ইমেইল বার্তায় আরডার্ন জানিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার পর ৬ সপ্তাহের ছুটিতে যাবেন তিনি। এই সময়ের জন্য তিনি উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটার্সের কাছে দায়িত্বভার অর্পণ করবেন।

আরডার্ন বলেছেন, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে, মা হিসেবে আমার নতুন ভূমিকার ব্যাপারে আমি বেশ অগ্রসর। তবে প্রধানমন্ত্রী হিসেবে আমার কাজ ও দায়িত্বের প্রতিও আমি সমান দৃষ্টি দিচ্ছি।

প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর সন্তানসম্ভবা হয়েছেন এমন উদহারণ বিশ্বে বেশ কমই রয়েছে। নিউ জিল্যান্ডের ইতিহাসে এটা রীতিমতো মাইলফলক। এর আগে ১৯৯০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভু্ট্টো ক্ষমতায় থাকাকালে সন্তানের জন্ম দিয়েছিলেন।

নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে গত বছর জোট গঠনের মাধ্যমে ক্ষমতায় আসেন আরডার্ন। গত এক শতকের মধ্যে তিনিই হচ্ছেন সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।

বিবৃতিতে আরডার্ন জানিয়েছেন, গত বছরের অক্টোবরে তিনি ও তার সঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ড জানতে পারেন তাদের নতুন অতিথির কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মা হচ্ছেন

আপডেট টাইম : ০৬:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮