ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে তা এখনই বোঝা যাচ্ছে : মওদুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, মেয়র পদে উপনির্বাচন নিয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশে রাষ্ট্রপক্ষের নীরবতাই প্রমাণ করে সরকার ও নির্বাচন কমিশনের যোগসাজশে এই নির্বাচন স্থগিত হয়েছে। আমার বলতে হবে, তারা একই পথের যাত্রী এই ব্যাপারে। তারা হেরে যাবেন বলেই এ কাজগুলো করেছেন। আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে তা এখনই বোঝা যাচ্ছে।

আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকার যদি সত্যিই নির্বাচন চাইত, তাহলে হাই কোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যেত।

মওদুদ আহমদ বলেন, এখন তারা হাত-পা গুটিয়ে ফেলেছেন। এমন একটা ভাব, যে এই স্থগিতাদেশ একটা স্থায়ী বিষয়ে, এর বিরুদ্ধে যেন আপিল করা যায় না।

বিএনপির এ নেতা আরো বলেন, আওয়ামী লীগ আমাদের বন্দি করে রেখেছে। আমরা সভা-সমাবেশ করতে পারি না। একটা ঘরোয়া অনুষ্ঠানও আমাদের করতে দেওয়া হয় না।

বিএনপি সেদিনই অভিযোগ তোলে, ঢাকার সিটি নির্বাচন স্থগিত হয়েছে ‘সরকারের ইঙ্গিতে’। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, আদালতের আদেশের পেছনে সরকারের কোনো ভূমিকা নেই।

হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কি না- সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি নির্বাচন কমিশন। ইসির আইনজীবী শুধু বলেছেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মওদুদ।

সংগঠনের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে জাগপা সভানেত্রী অধ্যাপিকা রেহানা প্রধান, সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ আলোচনা সভায় বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে তা এখনই বোঝা যাচ্ছে : মওদুদ

আপডেট টাইম : ০৪:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮