হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ সদর উপজেলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ।
চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
Reporter Name 






















