ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

হল কাঁপাবে শুভ-তানহার রোমান্টিক ছবি ‘ভালো থেকো’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
  • ৮৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আরেফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত রোমান্টিক ছবি ‘ভালো থেকো’। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটি। এরই মধ্যে সিনেমাটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। আসছে ফেব্রুয়ারিতেই সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন প্রযোজক জাহিদ হাসান অভি।

সিনেমাটিতে গান রয়েছে চারটি। লিখেছেন জাকির হোসেন রাজু, জাহিদ হাসান অভি ও প্রিয় চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে এ চলচ্চিত্রের শ্যুটিং শুরু হয়। বাংলাদেশ ছাড়াও নেপালে সিনেমাটির শ্যুটিং হয়েছে।

পরিচালক জাকির হোসেন বলেন, ‘সিনেমাটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। মৌলিক গল্পের এই ছবি চাইলে সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন’।

প্রযোজক অভি বলেন, ‘সেন্সর বোর্ড থেকে আমরা সিনেমাটি প্রদর্শনের অনুমতি পেয়েছি’। দু-একদিনের মধ্যে সেন্সর সার্টিফিকেট পেয়ে যাবো। সিনেমাটি ভালোবাসা দিবস উপলক্ষে শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে।

সিনেমাটিতে আরিফিন শুভ তানহা তাসনিয়া ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

হল কাঁপাবে শুভ-তানহার রোমান্টিক ছবি ‘ভালো থেকো’

আপডেট টাইম : ০৫:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮