ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের কৃতী সন্তান বিপ্লব কুমার সরকার আবারও ডিএমপি’র শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়েছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কৃতী সন্তান পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার আবারও ডিএমপি’র শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়েছেন। গতকাল (১৬ জানুয়ারি) তাঁকে শ্রেষ্ঠ ডিসি হিসেবে ঘোষণা দেয়া হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অত্যন্ত সফলতার পরিচয় দিয়ে তেজগাঁও বিভাগ পুলিশকে পরিচালনায় উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করছেন তিনি। রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম এবং পিপিএম।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আটটি বিভাগের অন্তর্গত অধিকতর গুরুত্বপূর্ণ বিভাগ তেজগাঁও। ডিসি বিপ্লব কুমার সরকার গত ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় ডিএমপিতে পর পর ছয়বার শ্রেষ্ঠ ডিসির পুরস্কার পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের কৃতী সন্তান বিপ্লব কুমার সরকার আবারও ডিএমপি’র শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়েছেন

আপডেট টাইম : ০৪:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮