ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

রাষ্ট্রপতির ভোলা ও চরফ্যাশনের সফরসূচি স্থগিত করা হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
  • ৪৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদের দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভোলা ও চরফ্যাশনে আসার কথা থাকলেও অনিবার্য কারণে তার সফরসূচি স্থগিত করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন ভোলা-৪ আসনের এমপি বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

তিনি বলেন, ঘন কুয়াশা ও বৈরি আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোলা সফর পিছিয়ে দিয়ে ২৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ভোলা সফর স্থগিত হওয়ার খবরে উৎসুক জনতার মধ্যে হতাশা বিরাজ করছে বলে জানা গেছে।

আজ রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোলায় আসার কথা ছিল। চরফ্যাশনে আসার পর বেলা ১১টায় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার এবং অভ্যর্থনা জানানোর পর দুপুর ২টার দিকে চরফ্যাশন উপজেলা সদরে নির্মিত দক্ষিণ পূর্ব এশিয়ার সুউচ্চ ওয়াচ টাওয়ার উদ্বোধন ও পরে টিবি হাইস্কুল মাঠে সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা ছিল।

পরদিন বুধবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতির ভোলা সদরের উপশহর বাংলাবাজারে স্বাধীনতা যাদুঘরের উদ্বোধন ও দুপুর ১২টায় ফাতেমা খানম ডিগ্রি কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

রাষ্ট্রপতির ভোলা ও চরফ্যাশনের সফরসূচি স্থগিত করা হয়েছে

আপডেট টাইম : ০৪:৫০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮