ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ এমপিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
  • ২৬৬ বার
হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ এমপিরা। তারা মনে করেন, এখনো মিয়ানমার, যা বার্মা নামেও পরিচিত দেশটিতে সেনাবাহিনীর ধর্ষণ আর যৌন সহিংসতা অব্যাহত থাকায় তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি।
ব্রিটিশ কমন্স ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটির বক্তব্য, পরিষ্কার যে, বার্মার সেনাবাহিনী ধর্ষণ আর যৌন সহিংসতাকে যুদ্ধের একটি অস্ত্রের মতো ব্যবহার করছে।
সাম্প্রতিক একটি প্রতিবেদনে যুক্তরাজ্য পার্লামেন্টের এই আন্তর্জাতিক বিষয়ক কমিটি বলছে, সেখানে বিশাল মানবিক বিপর্যয়ের চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে।
প্রতিবেদনে বলা হয়, বার্মার কর্মকাণ্ড লাখ লাখ মানুষের জন্য মানবিক বিপর্যয় নিয়ে এসেছে, তেমনি বিশ্বকে ত্রাণ সহায়তা হিসাবে প্রতিবছর হাজার কোটি টাকার ব্যয় তৈরি করেছে। কিন্তু এই ঘটনার দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রভাব রয়েছে। উগ্রপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য ওই এলাকা বারুদের একটি স্তূপ হয়ে আছে।
কমিটি বলছে, যদিও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রথাগত নেতৃত্ব ব্যবস্থা ভেঙে পড়েছে, কিন্তু রোহিঙ্গা ফেরতের ব্যাপারে তাদের মতামতের অভাবের বিষয়টি আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। বার্মায় বাস্তু চ্যুত রোহিঙ্গা বা অন্য সংখ্যালঘুদের ফেরতের ব্যাপারে অতীত অভিজ্ঞতা আস্থাজনক নয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ এমপিরা

আপডেট টাইম : ১২:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮