ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের চতুর্থ বর্ষ পূর্তি আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮
  • ৩৬৭ বার
হাওর বার্তা ডেস্কঃ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের চতুর্থ বর্ষপূর্তি আজ। অর্থনীতি, অবকাঠামো, কূটনীতি, জাতীয় নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের মধ্যদিয়ে সাফল্যের সঙ্গে দেশ পরিচালনা করে পঞ্চম ও শেষ বছরে পদার্পণ করতে যাচ্ছে সরকার। গণতন্ত্র ও সাংবিধানিক ধারা সমুন্নত রাখার লক্ষ্যে ২০১৪ সালের পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১২ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ।
এ নিয়ে টানা ৯ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বন্ধুর পথ পাড়ি দিয়ে সব সূচকে অগ্রগতি, সাফল্যে আর উন্নয়নের পতাকা উড়িয়েই আজ ৯ বছর পূর্ণ করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। দেশকে উন্নয়নের মহাসড়কে স্থাপিত করেছে শেখ হাসিনার সরকার।
বর্তমান সরকারের ৯ বছর অনেকটাই নির্বিঘ্নে কেটেছে। এ সময়ে সরকারকে ঘরে-বাইরে নানা সংকট মোকাবেলা করতে হলেও শেষ পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে বিজয়ের হাসি এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। বিচারের মাধ্যমে শীর্ষ যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর হয়েছে। দৃশ্যমান হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। নিজস্ব অর্থায়নে এ সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সফলতা এসেছে তথ্য প্রযুক্তি ও শিক্ষা খাতে।
বিশ্বের সৎ নেতৃত্বের মধ্যে তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও সাফল্য গত চার বছরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এই সময়ে মাতৃভূমি থেকে বিতাড়িত মিয়ানমারের কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা মানবতা ও শান্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর জন্য আন্তর্জাতিক মহল তাকে ‘মাদার অফ হিউমিনিটি’ এবং ‘নিউ স্টার অব দ্য ইস্ট’ অভিধায় ভূষিত করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গতবছরে বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ উৎপাদন, পুষ্টি, মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ আর্থ-সামাজিক সূচকসহ প্রতিটি ক্ষেত্রে প্রত্যাশাজনক সাফল্য অর্জন করেছে এবং মাথাপিছু আয় বৃদ্ধিসহ এখন মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দুই মেয়াদে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ও ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এতে মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে দেশের সক্ষমতা বেড়েছে। সাম্প্রতিককালে দেশের খাদ্যশস্যের চাহিদা মিটিয়ে আত্মনির্ভরশীলতা অর্জনে কৃষি খাতের ব্যাপক উন্নয়ন ঘটেছে। সরকারের যথাযথ সমর্থন এবং কিছু কার্যকর নীতির কারণে বর্তমানে কৃষিখাত ভালো অবস্থানে রয়েছে। দেশের টেলিকম খাতেও ব্যাপক অগ্রগতি হয়েছে।
দেশের মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ২০১৭ সালে নভেম্বরে দাঁড়িয়েছে ১৪৩ দশমিক ১০৬ মিলিয়ন। এসময় মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ দশমিক ১৬৬ মিলিয়ন। দেশের ৫৭ দশমিক ৬৭ লাখ লোককে তাদের দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে আর্থিক সহযোগিতা দিতে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রসার এবং বরাদ্দ বৃদ্ধি করেছে। পদ্মা সেতু, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু রেল লিংক এবং দোহাজারি-কক্সবাজার-গুনদুম রেল লাইনের মতো মেগা প্রকল্পের কাজ চলছে।
ঠিক তিন বছর আগে ২০১৪ সালের এই দিনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি কুসুমাস্তীর্ণ ছিল না, বরং ছিল অত্যন্ত ঝঞ্ঝাবিক্ষুব্ধ। আওয়ামী লীগ সরকারকে বছরের শুরুতে বিএনপি-জামায়াত সৃষ্ট দুর্যোগের ঝড়ের মুখেই যাত্রা শুরু করতে হয়েছিল। সেই দুর্যোগ মোকাবেলা করার পর ২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে আবারও ভয়াল সহিংসতা মোকাবেলা করতে হয়েছে বর্তমান সরকারকে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের চতুর্থ বর্ষ পূর্তি আজ

আপডেট টাইম : ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮