ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমা ইসলামী উম্মাহর ঐক্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
  • ৫৫৩ বার
হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ‘বিশ্ব ইজতেমা ২০১৮’ উপলক্ষে ইজতেমায় আগত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লীদের স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্ব ইজতেমা ইসলামী উম্মাহর ঐক্য, সংহতি ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আজ এক বাণীতে এ কথা বলেন। আগামীকাল ‘বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা অংশ গ্রহণ করে থাকেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামের সুমহান আদর্শ ও আকীদাকে অনুসরণের পাশাপাশি এর প্রচার ও প্রসারের লক্ষ্যে বিশ্ব ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসল্লীদের অংশগ্রহণ এক মহতী মিলনমেলা। ইজতেমা ইসলামের সুমহান আদর্শ জানা, বুঝা ও আমলের পথ সুগম করে।
মুসলিম বিশ্বের বিজ্ঞ আলেমদের বয়ান ও আলোচনা হতে ইসলামের বিধি-নিষেধ ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পাওয়া যায়, যা ইসলামের প্রকৃত মর্মার্থ অনুধাবন ও অনুসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, বিশ্ব ইজতেমা ইসলামী উম্মাহর ঐক্য, সংহতি ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রতি বছর সফলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এজন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জানান।
বিশ্ব ইজতেমা ধর্মপ্রাণ মুসলমানদের দুনিয়া ও আখেরাতের কল্যাণে যাতে সঠিক পথে চলার তৌফিক দান করে সে প্রার্থনা করেন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ইজতেমা ইসলামী উম্মাহর ঐক্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৮:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮