ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দর এলাকায় তাবলিগ জামাতের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮
  • ৪২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ব ইজতেমায় যোগ দিতে তাবলিগ জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বাংলাদেশে আসার প্রতিবাদে এই মুসলিম সংঘের পাঁচ শতাধিক কর্মী বিক্ষোভ করছে।

মাওলানা সাদের আসার প্রতিবাদে কর্মীরা আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ শুরু করে। এর ফলে যানজটের প্রভাব রাজধানীর উত্তরা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, তাবলিগ জামাতের ওই অংশটি আজ সকালে ওই এলাকার বায়তুস সালাম জামে মসজিদের বাইরে জড়ো হয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ শুরু করলে বিমানবন্দর সড়কে  যানজট তৈরি হয়।

এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি নূর এ আজম জানান, মাওলানা সাদের ঢাকা পৌঁছানোর কথা আজ দুপুরের পর। তার আসার প্রতিবাদে তাবলিগ জামাতের একটি অংশ সকাল ৯টার পর থেকেই বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

তিনি আরো জানান, “উনার আসা নিয়ে তাবলিগ জামাতে দুটি গ্রুপ হয়েছে। একটি গ্রুপ তার আসার বিরোধিতা করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দর এলাকায় তাবলিগ জামাতের বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮