ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশ প্রধান পদে আলোচনায় চারজন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮
  • ৬৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের চাকরির মেয়াদ আগামী ৩১ জানুয়ারি শেষ হচ্ছে। তবে বেশকিছু দিন ধরেই গুঞ্জন চলছে নতুন কেউ দায়িত্বে আসছেন, নাকি বর্তমান আইজিপির মেয়াদ বাড়ানো হবে। তবে মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) সাংবাদিকদের আভাস দিয়েছেন, নতুন কেউ আইজিপি হিসেবেই দায়িত্বে আসছেন। গত শনিবার পুলিশ সদর দপ্তরে ‘পুলিশ সপ্তাহ-২০১৮’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজ দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি বলেছেন।

গত ২০১৪ সালের ৩১ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন শহীদুল হক। ১৯৮৪ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগ দেন তিনি। এরপর তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ছাড়াও শহীদুল হক বাংলাদেশ পুলিশবাহিনীর নানা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তার বিদায়ের পর পরবর্তী পুলিশপ্রধান কে হবেন, তা নিয়ে নানা আলোচন ও গুঞ্জন চলছে।

তবে পরবর্তী আইজিপি হিসেবে আলোচনায় রয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেসুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি গ্রেড-১ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এর মধ্যে মোখলেসুর রহমানের চাকরির মেয়াদ ২০১৯ সাল, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চাকরির মেয়াদ রয়েছে ২০২০ সাল পর্যন্ত, বেনজীর আহমেদের ২০২২ সাল এবং মো. আছাদুজ্জামান মিয়ার চাকরির মেয়াদ রয়েছে ২০১৯ সাল পর্যন্ত।

সংশ্লিষ্ট মহলে গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হওয়ার জন্য দৌড়ে এগিয়ে রয়েছেন মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এরপর মোখলেছুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাবেদ পাটোয়ারী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে এএসপি হিসেবে পুলিশে যোগদান করেন। আর বিসিএস ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা চাকরির বিভিন্ন ক্ষেত্রে মেধা, দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে পুলিশের সর্বোচ্চ পদের এক ধাপ নিচে অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-১) পদে কর্মরত তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুলিশ প্রধান পদে আলোচনায় চারজন

আপডেট টাইম : ০৪:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮