ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম ঢাবির ডিন থেকে বাউবির উপাচার্য হচ্ছেন ড. ছিদ্দিকুর রহমান খান, অভিজ্ঞতায় ভরসা রাখছে সরকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর ইন্তেকাল শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড় ই-হেলথ কার্ড: ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন ধারা কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী ইরান যুদ্ধ যেভাবে ইংল্যান্ডে বলের সংকট তৈরি করল মসজিদের আজান শুনে আসে সাপ, শেষ হলেই অদৃশ্য

নারী কেলেঙ্কারির ঘটনায় অভিযোগে ডিআইজি মিজান প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ নারী কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে ডিএমপি থেকে প্রত্যাহার করা হয়েছে। এইক সঙ্গে তাকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। আজ ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি এক নারী ব্যাংকারকে জোর করে বিয়ে ও সম্পর্ক গোপন রাখাসহ বিভিন্ন অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এর আগে গতকাল সোমবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, যত বড় কর্মকর্তাই হোক, কেউ আইনের উর্ধ্বে নয়। তিনি যদি এমন গর্হিত কাজ করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিআইজি মিজানের বিরুদ্ধে আইজিপির নেতৃত্বে শিগগিরই তদন্ত কমিটি গঠিত হবে। অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ওই ব্যাংকার নারী একটি গণমাধ্যমকে দেওয়া তার সাক্ষাৎকারে জানান, গত জুলাই মাসে তার বাসা থেকে তাকে কৌশলে তুলে নিয়ে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তা মিজান।

পরে বেইলি রোডের মিজানের বাসায় নিয়ে ৩ দিন আটকে রাখা হয়েছিল তাকে। আটকে রাখার পর বগুড়া থেকে তার মাকে ১৭ জুলাই ডেকে আনা হয় এবং ৫০ লাখ টাকা কাবিননামায় মিজানকে বিয়ে করতে বাধ্য করা হয়। পরে লালমাটিয়ার একটি ভাড়া বাড়িতে একসঙ্গে বসবাস করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম

নারী কেলেঙ্কারির ঘটনায় অভিযোগে ডিআইজি মিজান প্রত্যাহার

আপডেট টাইম : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮