ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে জনগণ বিশ্বাস অর্জন করতে হবে বলে জানিয়েছেন : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জনগণের আস্থা ও বিশ্বাস পুলিশ অর্জন করবে। মানুষ যেন মনে করে, হ্যাঁ, পুলিশ আমাকে সাহায্য করবে, আমার পাশে আছে, আমার একটা ভরসার স্থান। সেই জায়গাটা অর্জন করতে হবে, সেই বিশ্বাসটা গড়তে হবে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করা সবচেয়ে বড় দায়িত্ব। সে দায়িত্বটা আপনারা অবশ্যই করতে পারবেন।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আপনাদের আরও কঠোর হতে হবে। কোথা থেকে আসে, কারা ব্যবহার করে, কারা সম্পৃক্ত, কারা মাদকের ব্যবসা করে; তা খুঁজে বের করতে হবে।

শেখ হাসিনা আরো বলেন, জঙ্গি দমনে যেভাবে অভিযান চালিয়েছেন, মাদকের বিরুদ্ধেও আইন-শৃঙ্খলা বাহিনীকে একই ধরনের অভিযান চালাতে হবে।

তিনি বলেন, প্রযুক্তি যেমন জীবনযাত্রা সহজ করেছে, ক্ষেত্র বিশেষে সমস্যাও সৃষ্টি করেছে। সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশকে আরও আধুনিক জ্ঞানসম্পন্ন হতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, আগামীতে এই ধরনের কোনো রাজনৈতিক সহিংসতা সহ্য করা হবে না। সাধারণ মানুষের গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা; এই রাজনীতি গ্রহণযোগ্য না। এটা আমাদের কাছে কখনও গ্রহণযোগ্য নয়। এটা আমরা বরদাশত করব না।

কোনো অভিযানের ক্ষেত্রে কৃতিত্ব দেখাতে রেষারেষিতে না গিয়ে বাহিনীগুলোকে গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সব কাজ কিন্তু সব সময় এককভাবে করা যায় না। নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করে পরিকল্পিতভাবে অভিযানে গেলে হতাহতের সংখ্যা কম হয় এবং বেশি সাফল্য আসে।

তিনি আরো বলেন, আমার নির্দেশ আছে; কোনো তথ্য পেলে শেয়ার করে কী করণীয়; সে বিষয়টা একে অপরকে জানাবে। পরিকল্পিতভাবে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায় ক্রেডিট নিতে গিয়ে, একা একা করতে গিয়ে নিজেকেই জীবন দিতে হয়। এই চিন্তা ভাবনাটা কিন্তু ঠিক না। কাজের ঝুঁকিটার কথাও চিন্তা করতে হবে।

এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং পুলিশের মহাপরিদর্শন এ কে এম শহীদুল হকও বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পুলিশকে জনগণ বিশ্বাস অর্জন করতে হবে বলে জানিয়েছেন : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮