ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বছরের প্রথম দশম জাতীয় সংসদ অধিবেশন বসছে আজ বিকেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে আজ বিকেল ৪টায়। এটি হবে ২০১৮ সালের প্রথম সংসদ অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকাল ৪টায় শীতকালীন এই অধিবেশন বসবে। এর আগে বিকেল ৩টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ বৈঠকেও সভাপতিত্ব করবেন। এতে অধিবেশনের সময়সীমা ও কার্যক্রম চূড়ান্ত হবে।

বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন শুরুর দিন সংসদে ভাষণ দেবেন। ইতিমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হয়েছে। এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর রেওয়াজ অনুযায়ী দীর্ঘ আলোচনা হবে। এ হিসেবে জাতীয় সংসদের আসন্ন অধিবেশন দীর্ঘস্থায়ী হবে।

এছাড়া ১৯তম অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

এদিকে দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন গত ১২ নভেম্বর শুরু হয়ে ২৩ নভেম্বর শেষ হয়। মোট ১০ কার্যদিবসের ওই অধিবেশনে মোট ১৮টি সরকারি বিলের মধ্যে ৩টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৮৬টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১৫টি গ্রহণ করা হয় এবং ১১টি আলোচিত হয়। এছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ১০৫টি।

এছাড়া সংসদের ১৮তম অধিবেশনে সংসদ কার্য প্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে’ অন্তর্ভুক্ত হওয়ায় দেশ ও জাতি গর্বিত শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ইউনেস্কোসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সর্বসম্মতভাবে প্রস্তাব গ্রহণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বছরের প্রথম দশম জাতীয় সংসদ অধিবেশন বসছে আজ বিকেলে

আপডেট টাইম : ১১:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮