ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ টাকা দিয়েই যোগ্যদের চাকরি হবে জানিয়েছেন : পুলিশ সুপার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
  • ৫২০ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য দালালদের হাতে টাকা দিয়ে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। আজ সকালে নিজ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ আহ্বান জানান পুলিশ সুপার।

সরকারি ফি ১০০ টাকা দিয়েই যোগ্যদের চাকরি হবে জানিয়ে পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, তিনি সিলেটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেয়ার পর কনস্টেবল পদে দুইবার নিয়োগ পরীক্ষা হয়েছে। গত দুই পরীক্ষায় কোনো ধরণের হয়রানি ছাড়াই যোগ্যরা নিয়োগ পেয়েছেন। নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা থাকায় দালালরাও নিয়োগপ্রত্যাশীদের সাথে কোনো ধরণের প্রতারণা করার সুযোগ পাননি।

পুলিশ সুপার বলেন, আগামী ১৮ জানুয়ারি সিলেট জেলায় অনুষ্ঠিতব্য পরীক্ষার মাধ্যমে ২০২ জন পুরুষ ও ৩৬ জন নারী কনস্টেবল নিয়োগ দেয়া হবে। নিয়োগের জন্য কেউ দালালের শরণাপন্ন হলে তার প্রার্থীতা বাতিল করা হবে।

এছাড়া নিয়োগ নিয়ে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

গেলো দুইবারের মতো এবারও সরকারি ফি ১০০ টাকা খরচায় যোগ্যরা চাকরি পাবেন বলে আশ্বস্থ করেন পুলিশ সুপার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০০ টাকা দিয়েই যোগ্যদের চাকরি হবে জানিয়েছেন : পুলিশ সুপার

আপডেট টাইম : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮