ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কনের বয়স ৬২, বরের ৯

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৩০ বার

দক্ষিণ আফ্রিকার একটি বিয়েকে কেন্দ্র করে বেশ আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ৯ বছরের বালকের সঙ্গে ৬২ বছরের নারীর বিয়ের ঘটনাটি গত বছরের হলেও গত সপ্তাহে খবরটি প্রকাশ করেছে ডেইলি মিরর। আর তারপরই চারদিকে সাড়া পড়ে গেছে।

আফ্রিকার পুমালাঙ্গা শহরের জিমহুঙ্গে গ্রামে ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বর সানি মাসিলেলা তার নববধূকে চুম্বন করে বলেন, সে তাকে খুব ভালোবাসে। তাদের মাঝে বয়সের যে দূরত্ব সেটা গ্রামবাসীদের আশ্চর্য করেছে। গ্রামবাসীদের অনেকে অবশ্য বিরক্তিও প্রকাশ করেছেন।

কনে হেলেন সাবাঙ্গুর আগের পাঁচটি সন্তান রয়েছে। যাদের বয়স ২৮ থেকে ৩৮ এর মধ্যে। অন্যদিকে স্কুলবালক বর সানেই মাসিলিলার মা কনে হেলেনের থেকে ১৯ বছরের ছোট।

বিয়ের অনুষ্ঠানে শতাধিক অতিথি ছিলেন। কনের স্বামী-সন্তান ও বরের মা-বাবার সম্মতিতেই এই বিয়ে হয়েছে খবরে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলেনের সাবেক স্বামী আলফ্রেড সাবানগু ও পাঁচ সন্তান। হেলেনের সন্তানরা খুশি কারণ এর ফলে তাদের মায়ের একাকিত্ব কিছুটা হলেও দূর হবে।

কনে হেলেন বলেন, আমি খুশি যে সানেই আমার ও আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে। একদিন সানেই বড় হবে। সে আবার বিয়ে করবে এবং তার নিজের বাচ্চা হবে।

বর সানেইর মন্তব্য, হেলেনকে বিয়ে করে আমি খুশি। কিন্তু আমি স্কুলে গিয়ে ভালোভাবে পড়াশোনা করতে চাই। বড় হলে আমার বয়সী কোনো মেয়েকে বিয়ে করব। হেলেনকে বিয়ে করেছি কারণ আমি তাকে ভালোবাসি। যদিও সব সময় আমরা একসঙ্গেথাকতে পারব না।

মজার বিষয় হচ্ছে, কনে হেলেন মৃত্যুর পর তার যাবতীয় সম্পত্তির উত্তরাধিকার হিসেবে স্বামী সানেই মাসিলেলার নামেই উইল করে দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কনের বয়স ৬২, বরের ৯

আপডেট টাইম : ১১:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫