ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বিজিবির বাধায় সীমান্তে মাটি কাটা বন্ধ করল বিএসএফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:০০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১০২ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম বিওপির সীমান্তে বিএসএফ শূন্য লাইনের ৭০ গজের ভিতরে ভারতের পাশে মাটি খনন করছিল। তারা অত্যাধুনিক ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ করে আসছিল। বিষয়টি শনিবার বিকেলে বিজিবির নজরে আসে। তারা এতে বাধা দিলে বিএসএফ খনন কাজ বন্ধ রেখে চলে যায় বলে জানা গেছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ পাটগ্রাম সীমান্তের দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ এর নিকট এ খনন কাজ করে আসছিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমারেখার ১৫০ গজের ভিতর উভয় দেশ কোন স্থাপনা, খনন ও পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করতে হলে জিআরসি যৌথ বৈঠকের আলোচনায় সর্বসম্মতিতে করতে হবে।

কিন্তু শূন্য রেখা থেকে ৭০ গজের মধ্যে ভারতের অংশে ভারতের ৬ ব্যাটালিয়ন বিএসএফের তরুণ ক্যাম্পের কিছু সংখ্যক সদস্য এ খনন কাজ করছিল। তারা ভারতীয় নাগরিকদের সহায়তায় ভেকু মেশিন দিয়ে মাটি খনন করছিল। এ মাটি তারা ট্রলি/ট্রাক্টরে করে তরুণ ক্যাম্পের ভিতরে নিয়ে যায়। তথ্য পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।উক্ত কাজের তীব্র বাধা ও প্রতিবাদ জানায়।

বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা শনিবার সন্ধ্যা থেকে কাজ বন্ধ করে দিয়ে ভেকু মেশিন এবং ট্রলি নিয়ে ফেরত যায়। এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে বিজিবি টহল দলকে আশ্বস্থ করে বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, দহগ্রাম বিওপি সীমান্তের ৭০ গজের মধ্যে ভারতের পাশে মাটি খননের কাজ বিজিবির বাধায় বন্ধ রেখেছে বিএসএফ।

পরবর্তীতে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে বিএসএফকে কড়া বার্তা দেয়া হয়েছে। ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বিজিবির বাধায় সীমান্তে মাটি কাটা বন্ধ করল বিএসএফ

আপডেট টাইম : ১২:০১:০০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫