ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত সউদী আরব ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন কেড়ে নিলো মার্কিন ঘাতক

ক্যান্সার প্রতিরোধী যত খাবার জেনে নিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
  • ৪৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যান্সার প্রতিরোধে নিয়মিত প্রচুর ফলমূল খেতে হবে। প্রায় সব ধরনের ফলমূলেই রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল, যা দেহের শুধু ক্যান্সার প্রতিরোধই নয়, অন্যান্য কারণেও অত্যন্ত জরুরি।

টমেটো : টমেটোতে আছে প্রচুর লাইকোপিন। এটি একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। টমেটো লাইকোপিনের ভালো উৎস। লাইকোপিন পুরুষের প্রস্টেট আর নারীদের জরায়ুর মুখ ও ডিম্বাশয়ের ক্যান্সার হওয়ার আশঙ্কা কমাতে সহায়তা করে।

চা : ক্যান্সার প্রতিরোধে নিয়মিত চা পান অত্যন্ত কার্যকর। চায়ে আছে শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট ইজিসিজি। এটি পাকস্থলী, লিভার ও ত্বকের ক্যান্সার প্রতিরোধে কার্যকর।

শিম : শিমে রয়েছে প্রচুর আঁশ। এ ছাড়া শিমের ফাইটোকেমিক্যাল উপাদান আইসোফ্ল্যাভোন প্রস্টেট ক্যান্সার প্রতিরোধে কার্যকর।

পালংশাক : সবুজ শাকের মধ্যে পালংশাক সেরা। এতে আছে প্রচুর লুটিন ও ভিটামিন ‘ই’। পালংশাকের অ্যান্টি-অক্সিডেন্ট লিভার, ডিম্বাশয়, কোলন ও প্রস্টেটের ক্যান্সার প্রতিরোধে কার্যকর।

রসুন : গ্রাসনালি, পাকস্থলী ও স্তনের ক্যান্সারের আশঙ্কা কমাতে রসুন কার্যকর। রসুনের ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা আরো বাড়ে।

আনারস : আনারস ভিটামিন সি-এর একটি বড় উৎস। এটি স্তন ও ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে।

আপেল : আপেলে আছে ‘কোয়ার্সেটিন’ নামের এক অ্যান্টি-অক্সিডেন্ট, যা কমিয়ে দেয় পাকস্থলী ও কোলন ক্যান্সারের আশঙ্কা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

ক্যান্সার প্রতিরোধী যত খাবার জেনে নিন

আপডেট টাইম : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮