ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রী তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মেজর জাদিদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা দান করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

প্রেস সচিব জানান, মেজর জাদিদের সহধর্মিনী জাকিয়াতুজ জোহরা বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন। মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২৪ সেপ্টেম্বর আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে মেজর জাদিদ গুরুতর আহত হন। তিনি বর্তমানে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া শেখ হাসিনা লেফটেন্যান্ট কর্নেল শাহীন আহমেদকে ৩০ লাখ টাকার চেক প্রদান করেন। তিনি লিভার সিরোসিসে ভুগছেন। অপরদিকে, শিল্প মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছে এই অনুদানের চেক হস্তান্তর করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১১:৩৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮