ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির ছাড়ার একদিন পরই জামায়াতে সাদিক কায়েম শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

খালেদা জিয়া এখন টায়ার্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৫৬ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে এখন টায়ার্ড। বয়স হয়েছে, শিগগিরই তিনি অবসর নেবেন।

৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক এ আলোচনা সভার আয়োজন করে।

রেলমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মন-মেজাজ খারাপ। কোনো ইস্যুতেই সফলতা নেই তার। তিন মাস গুলশানে বসেছিলেন। ভেবেছিলেন তিনি, আন্দোলন করে উল্টিয়ে-পাল্টিয়ে ফেলবেন। পারলেন না। মাথা নিচু করে গুলশান ছাড়লেন।

সব কিছুতেই ব্যর্থ খালেদার মুখ এখন বেজার বলেও মন্তব্য করেন তিনি। তাকে দেখেও বোঝা যায়, শিগগিরই তিনি অবসর নেবেন।

সভায় সভাপতিত্ব করেন বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংকের সভাপতি আব্দুল খালেক। বক্তব্য রাখেন খাদ্য প্রতিমন্ত্রী ‍নুরুজ্জামান আহমেদ, পেট্রবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর, শ্রমিক নেতা আমিরুল হক ফারুক, এম এ করিম, আনিসুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত

খালেদা জিয়া এখন টায়ার্ড

আপডেট টাইম : ০৬:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫