ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আ.লীগ রাতের কারবার করে না : মতিয়া চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
  • ৪১৯ বার

আওয়ামী লীগ যা বলার ও করার তা প্রকাশ্যেই করে, রাতের কারবার করে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ সময় তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

শুক্রবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের মুক্তমঞ্চে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং দরিদ্র অসহায় ব্যক্তি ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, মানুষের জন্য সরকারি যে অনুদান আছে, সেটা আমরা দিনের আলোতে হিসাব করে তাদের বুঝিয়ে দেই। যে যা পাবেন সবার সামনে নিয়ে যাবেন। আমরা রাতের কোনো কারবার করি না, মানুষের সঙ্গে গোপনে ফিসফাস করে কোনো কারবার করি না।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও যা বলার প্রকাশ্যে বলেন, সাহসের সঙ্গে বলেন। জনগণের কল্যাণের জন্য হিসাব করেন তিনি। কখনো নিজের জীবনমৃত্যুর হিসাব করেন না।

আজ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে ২২ লাখ সাড়ে ৩৭ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী। এছাড়া ঢেউটিন, সেলাই মেশিন দেয়া হয় দরিদ্রদের মাঝে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মোল্লাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আ.লীগ রাতের কারবার করে না : মতিয়া চৌধুরী

আপডেট টাইম : ১০:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫