ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

ইস্তাম্বুলে তোপকাপি জাদুঘর ও ব্লু মসজিদ পরিদর্শন : রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • ৪৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইস্তাম্বুলের ঐতিহাসিক তোপকাপি প্যালেস (জাদুঘর) পরিদর্শন করেছেন। ১৪৭৮ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত এটি অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় প্রাসাদ ছিল।

রাষ্ট্রপতি হামিদ ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনে যোগদানে বর্তমানে তিন দিনের সরকারি সফরে ইস্তাম্বুল রয়েছেন। আজ এখানে এ শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি, তার পত্নী রাশিদা খানম এবং পরিবারের অন্যান্য সদস্যরা স্থানীয় সময় বেলা আড়াইটায় জাদুঘরে আসেন। তারা প্রায় এক ঘণ্টা জাদুঘরের বিভিন্ন হল পরিদর্শন এবং প্রায় চার শতাব্দীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন ও সমৃদ্ধ ঐতিহ্য প্রত্যক্ষ করেন। এই জাদুঘর হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র স্মারকসহ ইসলামী ঐতিহ্যের দুর্লভ সংগ্রহের জন্য বিখ্যাত।

রাষ্ট্রপতি জাদুঘরে পৌঁছলে এর কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। পরিদর্শন শেষে রাষ্ট্রপতি হামিদ জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ওআইসির বিশেষ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি

পরে রাষ্ট্রপতি ইস্তাম্বুলের প্রাচীন ব্লু মসজিদ পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকী, ইস্তাম্বুলের কনস্যুলেট জেনারেল মো. মনিরুল ইসলাম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা ছিলেন।

পরে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীরা বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশভোজেও অংশ নেন।

রাষ্ট্রপতি আজ সকাল ১১টায় জেরুজালেম ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে ইস্তাম্বুল কংগ্রেস অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন।

রাষ্ট্রপতি হামিদ বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে আগামীকাল ভোরে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

ইস্তাম্বুলে তোপকাপি জাদুঘর ও ব্লু মসজিদ পরিদর্শন : রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১০:৩২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭