ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

তারেক দেশে আসলে আ.লীগ বানের জলে ভেসে যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
  • ৪২০ বার

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ক্ষমতাসীন সরকার হত্যার নীলনকশা করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘তারেক রমানের অষ্টম কারামুক্তি দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

হান্নান শাহ বলেন, বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্ব চান। এ কারণে সরকার তাকে শেষ করার ষড়যন্ত্র করছে। সরকার ভালো করেই জানে, তারেক রহমান দেশে আসলে আওয়ামী লীগ বানের জলে ভেসে যাবে।

মার্কিন গবেষণা সংস্থা কর্তৃক প্রকাশিত এক তথ্য দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বাড়ছে- এ বিষয়ে তিনি বলেন, টাকা দিয়ে অনেক জনপ্রিয়তা কেনা যায়।

‘আওয়ামী লীগ সরকার ভারতের নির্দেশে কাজ করছে’- তারেক রহমানের এ বক্তব্য উল্লেখ করে হান্নান শাহ বলেন, প্রমাণ হয়েছে, বর্তমান সরকার দেশের স্বার্থে নয় ভারতের স্বার্থে কাজ করছে। ভারত সরকারের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেন।

তিনি বলেন, বিএনপির সাংগঠনিক অগ্রযাত্রায় বাধা প্রদান করছে আওয়ামী লীগ সরকার। তাই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

তারেক দেশে আসলে আ.লীগ বানের জলে ভেসে যাবে

আপডেট টাইম : ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫