ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

তুরস্কের রাজধানী ইস্তাম্বুল পৌঁছেছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
  • ৪৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মুসলিম দেশগুলোর জোট ওআইসির বিশেষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ স্থানীয় সময় ভোর ৪টার দিকে রাষ্ট্রপতি ইস্তাম্বুলে পৌঁছান।

সেখানে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং ইস্তাম্বুলে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। এর আগে, গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি।

গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্ভূত পরিস্থিতিতে ওআইসি’র বর্তমান সভাপতি রিসেপ তাইপে এরদোয়ান সংস্থার জরুরি বিশেষ সম্মেলন ডাকেন। এই সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি ইস্তাম্বুলে অবস্থান করছেন। সম্মেলনে যুক্তরাষ্ট্র কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি মুসলিম রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করবেন।

আগামী বৃহস্পতিবার ভোরে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে আছেন। মূল সম্মেলনের আগে আজ সদস্য দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে বসবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

তুরস্কের রাজধানী ইস্তাম্বুল পৌঁছেছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:৩২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭