ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের ইটনায় উপজেলায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • ৩৪৩ বার

আজাদ হোসেন বাহাদুল ইটনাঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় কিশোরগঞ্জের ইটনায় আজ বেলা ১২ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে পাঁচ ক্যাটাগরিতে জয়িতা অন্বেষণে বাংলাদেশ এর কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে ইটনা উপজেলার পাঁচ জয়িতাকে সংবর্ধনা সনদ ও অর্থ চেক প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাঁচ জয়িতা- রূপালি আক্তার, মোছা. কামনা আক্তার, সামসুন্নাহার বেগম, পপি রানী সেন, শওকত আরা খাতুন এদেরকে যথাক্রমে অর্থনীতিক উত্তরণ, শিক্ষা ও সাফল্য অর্জনকারী, শিক্ষা ও চাকুরী এবং নির্যাতনের বিভীষিকা মুছে উদ্যমে জয়ী এই জয়িতাদের সংবর্ধনা দেয়া হয় এবং একতা মহিলা সমিতি, চেতনা মহিলা সমিতি, মায়ের দোয়া মহিলা সমিতি, করনশি মহিলা সমিতিকে যথাক্রমে ২৫ ও ১৫ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈসমাইল হোসেন (সভাপতি ইটনা উপজেলা আওয়ামী লীগ), নজরুল ইসলাম ঠাকুর (সাবেক কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইটনা)

জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন রূপালি আক্তার। রূপালি তার জীবনের বিভিন্ন সামাজিক দায়িত্ব তোলে ধরেন। এবং কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে ইটনা বালিকা বিদ্যায়লের দশম শ্রেণির ছাত্রী তাইহা ঠাকুর প্রমি। এসময় উপজোলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান তার বক্তব্যে বলেন, সমাজে নারীর ভূমিকা অপরিসীম। নারীদের আত্মবিশ্বাসী হওয়া জরুরি। সেজন্য নারীদের শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক। পাশাপাশি তিনি হাওরের নারীদের অবস্থার কথা বর্ণনা করেন এবং এর জন্য সরকারি, বেসরকারি সামাজিক সংগঠন সমূহকে জয়িতাদের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের ইটনায় উপজেলায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান

আপডেট টাইম : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭