ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান করতে প্রয়োজন : স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৩৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক কনফারেন্স উদ্বোধনকালে তিনি একথা বলেন। ‘প্রমোটিং ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি’শীর্ষক এ কনফারেন্স আগামীকাল শেষ হবে। কনফারেন্স ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের মানবাধিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন।

স্পিকার বলেন, বাংলাদেশ সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানবাধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করতে হলে সমতা ও দারিদ্র্য বিমোচন খুবই গুরুত্বপূর্ণ। নজর দিতে হবে তরুণ প্রজন্মের দিকেও।

এ ছাড়া কর্মসংস্থান, দক্ষতা, জেন্ডার, নারীকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখা— এ বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে। তার জন্য সমতা ও ইতিবাচক পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

তিনি বলেন, দেশে নির্যাতন ও গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারকে এ ব্যাপারে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে বিভিন্ন অগ্রগতি আছে। তবে নারী ও শিশু নির্যাতন, নিরাপত্তা হেফাজতে নির্যাতন ও গুমের মতো ঘটনা ঘটছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান করতে প্রয়োজন : স্পিকার

আপডেট টাইম : ০৩:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭