ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর হিন্দু পল্লীতে হামলার চার্জশিট দাখিল আগামীকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৪৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা আট মামলার একটির অভিযোগপত্র আগামীকাল দাখিল করার কথা রয়েছে।  গতকাল সন্ধ্যায় নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হবে। এতে ২২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

জানা যায়, অভিযোগপত্রে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, একাধিক আওয়ামী লীগ ও বিএনপি নেতাকে আসামি করা হয়েছে।
তাদের মধ্যে রয়েছেন- সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম, হরিপুর ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (বহিষ্কারের সুপারিশ) ফারুক মিয়া, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (বহিষ্কারের সুপারিশ) সুরুজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হান্নান, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার।  চেয়ারম্যান আবুল হাসেম ও আবদুল হান্নান ছাড়া বাকি সবাইকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরের গৌর মন্দিরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।  এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী দুই থেকে আড়াই হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন।  এ মামলায় অভিযোগপত্র দেবে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসিরনগর হিন্দু পল্লীতে হামলার চার্জশিট দাখিল আগামীকাল

আপডেট টাইম : ০৫:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭