ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

প্রাণহীন শিশু- অসহায়ত্বের প্রতীক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৩৬ বার

গ্রিসের কস দ্বীপে পৌঁছাতে গিয়ে সিরিয়া থেকে পালিয়ে যাওয়া অন্তত ১২ অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে। তাদের মধ্যে একটি শিশুর মৃতদেহের নির্মম ছবি সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। শিশুটিকে তুরস্কের এক পুলিশ কর্মকর্তা বালুর ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।

তিন বছর বয়সী বালকটির গায়ে ছিল লাল শার্ট, নীল প্যান্ট। তুরস্কের বেসরকারি সংবাদ সংস্থা দোগান জানিয়েছে, ছেলেটির নাম আইলান। তার পাঁচ বছর বয়সী ভাই গালিপের দেহ সৈকতের আরেক পাশে ভেসে গেছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রাণহীন এই ছেলেটির স্থির ও ভিডিওচিত্র খুব দ্রুতই প্রথমে তুরস্কের সামাজিক মাধ্যমে, এর পর তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ দর্শক, মানবাধিকারকর্মী, সাংবাদিক সবাই-ই পীড়াদায়ক ছবিটি অন্য সবাইকে দেখাতে চান; যাতে এটা সিরিয়ায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন তৈরি করতে পারে।

ছবিটি যাঁরা শেয়ার করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন পোস্টের করেসপন্ডেন্ট লিজ স্লাই, যিনি সিরিয়া থেকে যুদ্ধের রিপোর্টিং করছেন। আরো রয়েছেন হিউম্যান রাইটস ওয়াচের নাদিম হৌরি ও পিটার বুকায়ের্ট, আন্তর্জাতিক উদ্ধার কমিটির প্রেসিডেন্ট ডেভিড মিলিব্যান্ড এবং সিরিয়ার রাক্কা শহর ও ইসলামিক স্টেটশাসিত অঞ্চলে বসবাসরত লোকজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

প্রাণহীন শিশু- অসহায়ত্বের প্রতীক

আপডেট টাইম : ০৪:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫