ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটার আশরাফ আলী রোড এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১২ মামলার  পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আরমান (২৪)। আজ সকালে গোয়েন্দা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীরের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা বিভাগের পরিদর্শক হাওর বার্তাকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে আশরাফ আলী সড়কের পূরবী সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭