ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

সানি লিওনের বিজ্ঞাপনে ভারতীয় রাজনীতিকের আপত্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৩৯ বার

সানি লিওনকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। এবার তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন তার সম্পর্কে ভারতীয় একজন রাজনীতিবিদের মন্তব্যের পর। সম্প্রতি সানি লিওন টেলিভিশনের জন্য একটি কনডমের বিজ্ঞাপন করেছেন। কিন্তু ভারতীয় কমিউনিস্ট অতুল কুমার অঞ্জন মন্তব্য করেছেন এই বিজ্ঞাপন যদি টেলিভিশন এবং সংবাদপত্রে প্রচারিত হয় তাহলে ধর্ষণের ঘটনা বাড়বে। কনডমের বিজ্ঞাপন নিয়ে এই রাজনীতিকের আপত্তি নেই। বিজ্ঞাপনের চরিত্র সানি লিওনকে নিয়েই তার আপত্তি। মি: অঞ্জন মনে করেন একজন পর্ণ তারকা যদি কনডমের বিজ্ঞাপন করেন এবং সেটি যদি টেলিভিশন ও সংবাদপত্রে প্রচারিত হয় তাহলে ধর্ষণের ঘটনা বাড়বে। গত কয়েক বছরে সানি লিওন বলিউডের বেশ কয়েকটি সিনেমা করে বেশ আলোচিত হয়েছেন। অনেকে মনে করেন এই সিনেমার মাধ্যমে সানি লিওন তার ‘পর্ণ তারকা’ ইমেজ খানিকটা কাটিয়ে উঠার চেষ্টা করছেন।

এতে ভারতে তার ভক্তগোষ্ঠি তৈরি হয়েছে। কিন্তু তাতে কি? সানি লিওনের সামনে বারবারই তার অতীত ঘুরেফিরে আসে।

কমিউনিস্ট নেতা মি: অঞ্জন উত্তর প্রদেশে এক জনসভায় বলেছেন সানি লিওন অভিনীত কনডমের বিজ্ঞাপন প্রচার অবশ্যই বন্ধ করতে হবে।

কিন্তু এই বক্তব্যের সমালোচনা করেছে ভারতের নারী অধিকার আন্দোলনের কর্মীরা। কারণ অতীতে বিভিন্ন সময়ে ভারতের কোন কোন রাজনীতিবিদ ধর্ষণের কারণ হিসেবে নারীদের আঁটোসাঁটো জিনস এবং শর্ট স্কার্টসকে দায়ী করেছেন। ২০১২ সালে দিল্লীতে একটি চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার পর ধর্ষণের বিষয়টি ভারতজুড়ে ব্যাপক আলোচনায় আসে। তবে সানি লিওনের সাথে ধর্ষণের যোগসূত্র খোঁজার কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন যারা ধর্ষণ করছেন তাদের দোষ না দিয়ে মি: অঞ্জন বিজ্ঞাপনের উপর দায় চাপাচ্ছেন। মি: অঞ্জন এরই মধ্যে সানি লিওনের সমর্থকদের কাছে তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তবে তিনি এখনও এই বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে। ।বিবিসি বাংলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

সানি লিওনের বিজ্ঞাপনে ভারতীয় রাজনীতিকের আপত্তি

আপডেট টাইম : ০৯:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫