ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী রোববার কম্বোডিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
  • ৪৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ায় তিন দিনের সরকারি সফরে আগামী রোববার সকালে নমপেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন। তার এই সফরে এশিয়ার এ দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে ঢাকা আশা করছে।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আগামী রোববার সকালে কম্বোডিয়ার রাজধানী নমপেনের উদ্দেশে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

বিমানটি একই দিন দুপুর সাড়ে ১২টায় (স্থানীয় সময়) নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের নিযুক্ত মিনিস্টার ইন ওয়েটিং ও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কম্বোডিয়ায় বর্তমানে অ্যাক্রেডিটেড সাদিয়া মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনাকে একটি মোটর শোভাযাত্রা সহকারে হোটেল সোফিটেলে নিয়ে যাওয়া হবে। কম্বোডিয়া সফরকালে তিনি এ হোটেলেই থাকবেন।
প্রধানমন্ত্রী বিকালে নমপেনে স্বাধীনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

তিনি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের রাজকীয় স্মৃতি মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

প্রধানমন্ত্রী কম্বোডিয়ায় নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের দেয়া এক নৈশভোজে যোগ দেবেন। এ অনুষ্ঠানে কম্বোডিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা যোগ দেবেন।

আগামী সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং কম্বোডিয়ার মধ্যে ১১টি চুক্তি ও ৯টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
অনুষ্ঠানে উভয় দেশের জাতির পিতার নামে ঢাকা ও নমপেনের দুটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণের ঘোষণা দেয়া হবে। পরে শেখ হাসিনা ও হুন সেন যৌথ বিবৃতি প্রদান করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুকের সঙ্গে কম্বোডিয়ান সিনেট প্রেসিডেন্ট সে চুহুম ও ন্যাশনাল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট হেং সেমারিনের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন।

তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বিকালে দেশে ফিরবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আগামী রোববার কম্বোডিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭