ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অন্যায়: জাফর ইকবাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
  • ৫৫৭ বার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ছাত্রলীগের সাতজন নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘটনাকে অন্যায় বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বুধবার সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

জাফর ইকবাল প্রশ্ন তুলে বলেন, ‘‘শিক্ষকদের ওপর কে হামলা করেছে? ছাত্রলীগের ছেলেরা? না। এরা তো ছাত্র, আমাদের ছাত্র। এত কম বয়সী ছেলে, এরা কি বুঝে? ওদেরকে আপনি যা-ই বোঝাবেন; তাই বুঝবে। কাজেই আমি যখন দেখলাম যে তিনজন আর চারজনকে বহিষ্কার করা হয়েছে, এখন আমার লিটারালি (আক্ষরিক অর্থে) ওদের জন্য মায়া লাগছে।’’

শিক্ষককে লাঞ্ছিত করার জের ধরে গত সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শাবি ছাত্রলীগের তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেয়। এরপর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।

এরই প্রেক্ষিতে শিক্ষাবিদ ড.জাফর ইকাবাল বলেন, ‘এদেরকে যাঁরা বিপথগামী করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, ‘এই বাচ্চা ছেলেগুলোকে মিসগাইডেড করে কারা পাঠিয়েছে। এখন তারাই বিপদে পড়েছে। তাদের মুখোস উন্মোচিত হওয়া দরকার।’

ছাত্রলীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘এরা আমাদের ছাত্র। এদের আমাদের কাছে পঠিয়ে দেন। আমরা ওদের মাথায় হাত বুলিয়ে, ওদের সঙ্গে কথা বলে, ওদেরকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারবো।’

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন আগাছাকে দূর করে দিতে। আমি বলি যে, না। আগাছাকে আমরা ফুলগাছে পরিণত করবো। আমাদের ছাত্র; আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা ওদেরকে ঠিক করে দেবো।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অন্যায়: জাফর ইকবাল

আপডেট টাইম : ১১:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫