ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গারা দেশে ফিরে যেতে রাজি নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে শেষ পর্যন্ত বাংলাদেশ-মিয়ানমার সমঝোতায় পৌঁছালেও তারা নিজেরাই বাধা হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে।

রোহিঙ্গার বলছেন, রোহিঙ্গা মুসলমান হিসেবে স্বীকৃতির পাশাপাশি পূর্ণাঙ্গ নাগরিকত্ব নিশ্চিত না হলে দেশে ফিরে যেতে রাজি নয় তারা। এক্ষেত্রে রোহিঙ্গা মুসলিম হিসেবে স্বীকৃতির পাশাপাশি পূর্ণাঙ্গ নাগরিক মর্যাদার দাবি জানিয়েছে বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গারা।

অপরদিকে স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশে বিনামূল্যে সব ধরণের সহায়তা পাওয়ায় রোহিঙ্গারা ফেরত না যাওয়ার অজুহাত তুলতে পারে।

জাতিসংঘসহ বিশ্ব জনমতের চাপের মুখে নতি স্বীকার করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করেছে মিয়ানমার সরকার। এতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত যাবার একটা পথ তৈরি হয়েছে। কিন্তু এ চুক্তি নিয়ে রোহিঙ্গাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর আগেও বেশ ক’বার এধরণের চুক্তি করে তা পালনে গড়িমসি করেছে মিয়ানমার সরকার। তাই এবারের চুক্তি নিয়েও সংশয় রয়েছে রোহিঙ্গাদের মধ্যে।

গেল ২৫শে আগস্ট থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের পর তাদের সুবিধার্থে বিনামূল্যে খাবার-চিকিৎসা এবং বসতি স্থাপনসহ সব ধরণের নাগরিক সুবিধা নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। এসবের সুবিধার কারণে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যেতে টালবাহানা করতে পারে বলে শঙ্কা স্থানীয়দের।

বর্তমানে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার বিভিন্ন স্থানে নতুন পুরাতন অন্তত ১২ লাখ রোহিঙ্গার অবস্থান রয়েছে। মূলত ১৯৯১ সাল থেকেই এসব রোহিঙ্গা বাংলাদেশে স্থায়ী অবস্থান শুরু করেছিলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গারা দেশে ফিরে যেতে রাজি নয়

আপডেট টাইম : ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭