ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন ও অগ্রগতিতে স্পেনের সহযোগিতার প্রশংসা স্পিকারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • ৪১৭ বার
হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে স্পেনের সহযোগিতার প্রশংসা করেছেন। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, স্পেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস জিমেনেজ ডি আজকারাতে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্পিকার স্পেনের সহযোগিতার প্রশংসা করেন।
তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ৬৩তম সিপিসি, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) এর সফল আয়োজনের জন্য বাংলাদেশের স্পিকারকে অভিনন্দন জানান। তিনি অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশের সফলতারও ভূয়সী প্রশংসা করেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে স্পেনের বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। স্পেনের কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশের তৈরি পোষাক শিল্পসহ অন্যান্য সেক্টরে কাজ করছে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও স্পেনের সংসদীয় প্রতিনিধিদলের সফর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের পার্লামেন্ট উপকৃত হতে পারে। বাসস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

উন্নয়ন ও অগ্রগতিতে স্পেনের সহযোগিতার প্রশংসা স্পিকারের

আপডেট টাইম : ০৭:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭