ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা নির্যাতন যুদ্ধাপরাধ, জাতি নিধনের শামিল যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর জেফ মার্কলে বলেছেন, মিয়ানমার সরকার ও সামরিক বাহিনী রোহিঙ্গদের ওপর যে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে তাকে যুদ্ধপরাধ ও জাতিগত নিধনের মতো অপরাধ। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। এই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহীদুল হক। সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন, মার্কিন সিনেটর রিচার্ড ডারবিন, কংগ্রেসম্যান বেটি ম্যাককালাম, ইয়ান শাকোস্কি, ডেভিড এন সিসিলিন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, ইউএস অ্যাম্বাসির ডেপুটি চিফ অব মিশন জোয়েল রিফম্যান, লেজিসলেটিভ ডিরেক্টর জেরিমিয়া বাউম্যান, সিনেটর ডারবিন এমএলএ রব লিওনার্ড। এই প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের মুখ থেকে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম অত্যাচারের কথা শুনেছে বলে জানিয়েছেন সিনেটর জেফ মার্কলে। তিনি বলেন, রোহিঙ্গারা শুধু নির্যাতনের কথাই বলেনি, বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞাতাও জানিয়েছে। তারা নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে চায়।
রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র করবে বলেও আশ্বাস দিয়েছেন মার্কিন সিনেটর জেফ মার্কলে। সাক্ষাৎকালে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন তিনি। এই সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। রোহিঙ্গাদের শুধু ফিরিয়ে নেওয়া নয়, তাদের পরিপূর্ণ নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। কফি আনানের সুপারিশ বাস্তাবায়ন করতেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা নির্যাতন যুদ্ধাপরাধ, জাতি নিধনের শামিল যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৩:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭