ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও জাদুঘর নির্মাণের নির্দেশনা চেয়ে রিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ, জাদুঘর স্থাপন এবং ৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

আজ সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ।

তিনি জানান, ১৯৭১ সালের ৭ মার্চে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের যে স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সেই ভাষণ দিয়েছিলেন সেই জায়গাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, জাদুঘর স্থাপন ও ওই দিনটিকে ঐতিহাসিক দিবস ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছে। আজই বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহম্মদউল্লাহর হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সোহরাওয়ার্দীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও জাদুঘর নির্মাণের নির্দেশনা চেয়ে রিট

আপডেট টাইম : ১২:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭