ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ নীলফামারী-সৈয়দপুর সড়ক সম্প্রসারণে ২২৫ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গতকাল বিকেল ৪টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানিয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।

নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তৃতা দেন, জেলা আওয়ামী লীগের সারধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধণ, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী প্রমুখ।

মিছিলে বাদ্যযন্ত্রের সাথে ছাগলীগের কর্মীরা নাচ-গান করেন।

এসময় বক্তারা বলেন, গত ৭ নভেম্বর রাজধানীর ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত একনেক কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওই প্রকল্প অনুমোদন হওয়ায় সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।’

উল্লেখ্য, নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে সৈয়দপুর ওয়াপদা মোড় পর্যন্ত সাড়ে ১৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণে ২২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয় গত ৭ নভেম্বর) এক নেকের সভায়। ওই প্রকল্পের মধ্যে রয়েছে সড়কটি ১৮ফিট থেকে ৩২ ফিটে উন্নীতকরণ, জমি অধিগ্রহন, আরসিসি কালভার্ট নির্মাণ, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম।

নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ,কে,এম হামিদুর রহমান জানান, গত বছর নীলফামারী-সৈয়দপুর সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্প অনুমোদনের জন্য জমা করা হয়েছিল।

গত ৭ নভেম্বর) একনেকের সভায় সেটি অনুমাদন হয়েছে। চলতি অর্থবছরেই কাজ শুরু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী

আপডেট টাইম : ০৪:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭