ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

রূপালী ব্যাংকের এমডির বিরুদ্ধে অভিযোগ মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫
  • ৫২২ বার

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফরিদ উদ্দিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে।

তার বিরুদ্ধে অভিযোগ, জাল মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে দুই বছর বেশি চাকরি করেছেন। এখন তৃতীয় দফায় চুক্তিভিত্তিক দায়িত্বে আছেন।তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এসএসসি সনদ অনুযায়ী ফরিদ উদ্দিনের জন্ম ১৯৫২ সালের ৮ জুলাই। নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মকর্তার বয়স ৫৭ বছর হলে তাকে অবসরে যেতে হয়। সে হিসাবে ২০০৯ সালে অবসরে যাওয়ার কথা ছিল ফরিদ উদ্দিনের। কিন্তু মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়ে নেন। অবসরে যান ৫৯ বছর বয়সে, যার প্রমাণ ২০১১ সালের ৫ জুলাই অর্থ মন্ত্রণালয়ের জারি করা একটি প্রজ্ঞাপন।

এবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ই তার চাকরির মেয়াদ বাড়ানোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। গত ১২ আগস্ট রূপালী ব্যাংকের চেয়ারম্যানকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

একজন জ্যেষ্ঠ সহকারী সচিবের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, পাবলিক সার্ভেন্ট রিটায়ারমেন্ট এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট-২০১০ এর ৪(এ) ধারা অনুযায়ী ফরিদ উদ্দিন মুক্তিযোদ্ধা দাবি করে দুই বছর যে বাড়তি চাকরি করেছেন তা অবৈধ। তাই এ বিষয়ে তদন্ত করে দেখা যেতে পারে।

অভিযুক্ত এম ফরিদ উদ্দিন দেশের বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

রূপালী ব্যাংকের এমডির বিরুদ্ধে অভিযোগ মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির

আপডেট টাইম : ১২:০০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫