ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা স্তম্ভের মূল নকশার অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মীয়মান স্বাধীনতা স্তম্ভের মূল নকশার (তৃতীয় ধাপ) অনুমোদন দিয়েছেন।
গতকাল বুধবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সম্পর্কিত এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশা প্রত্যক্ষ করে এর অনুমোদন দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, স্থাপত্য বিভাগের প্রধান স্থাপত্যবিদ কাজী গোলাম নাসির এবং উপ-প্রধান স্থাপত্যবিদ আসিফুর রহমান ভূইয়া প্রজেক্ট প্লানের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বৈঠকে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন দেখে কিছু দিক নির্দেশনাসহ প্রকল্প অনুমোদন দেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজম্মেল হক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদুল হক খন্দকার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ও এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা স্তম্ভের মূল নকশার অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭